স্ট্রিম প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি মালিক সমিতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, অতিরিক্ত ভাড়ার কারণে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে ইতিমধ্যে সড়কে ‘মৃত্যুর মিছিল’ শুরু হয়েছে।
দরিদ্র ও শ্রমজীবী মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের এই নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে আসন্ন পবিত্র ঈদুল আজহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
অতিরিক্ত ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় নিম্ন আয়ের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম থেকে স্বল্প ভাড়ায় রড বোঝাই ট্রাকে করে শ্রমজীবী মানুষেরা নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হন।
এ ছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে ভ্রমণকালে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতি বলেছে, প্রতিবছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া দেওয়ার সামর্থ্যহীন খেটে খাওয়া, কর্মজীবী, শ্রমজীবী, দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো লাখো মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্য বোঝাই ট্রাকের উপর কম ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে। যাদের ঘাম-শ্রমে আমাদের অর্থনীতি মজবুত হয়, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রা নিশ্চিতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে।
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের এই নৈরাজ্য অনতিবিলম্বে বন্ধে বাস মালিক সমিতির প্রতিশ্রুতি রক্ষা এবং সরকারের কঠোর নির্দেশনা মান্য করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান মোজাম্মেল হক চৌধুরী।
একইসঙ্গে দুর্যোগপূর্ণ এবারের ঈদ মৌসুমে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রী হয়ে যাতায়াত থেকে বিরত থাকা; নিজের ও পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলে বাসের ছাদে, পণ্য বোঝাই খোলা ট্রাকে এবং ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা এবং ফিটনেসবিহীন বাস ও লঞ্চে আরোহণ না করার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত এই সংগঠনটি।

.png)

লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
৩ ঘণ্টা আগে