স্ট্রিম সংবাদদাতা

বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার সকাল থেকে মুখর সৈকতের লাবণী, সুগন্ধা, শৈবাল ও কলাতলী পয়েন্ট। কেউ সাগরের ঢেউয়ে শরীর ভেজাচ্ছেন; কেউ বালুচরে বসে উপভোগ করছেন বর্ষার সৌন্দর্য। কেউবা ঘোড়ায় চড়ে কিংবা ক্যামেরায় বন্দি করছেন ভ্রমণের প্রিয় সব মুহূর্ত।
শুধু সমুদ্রসৈকত নয়, কক্সবাজারে আসা পর্যটকদের অনেকেই ছুটছেন পাহাড়, ঝাউবন ও দীর্ঘ মেরিন ড্রাইভের পথে। সবুজ প্রকৃতি, মেঘলা আকাশ ও উত্তাল সাগর পর্যটকদের কাছে ভিন্ন অভিজ্ঞতা হয়ে ধরা দিয়েছে বর্ষায়।
ঢাকা থেকে আসা মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি পঞ্চমবার কক্সবাজার সৈকতে এলাম। প্রতিবারই ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা নিয়েছি। বর্ষার সৈকত সত্যিই দারুণ উপভোগ করছি।’ রাজশাহী থেকে ভ্রমণে আসা শাহীন দেলোয়ার বলেন, ‘বর্ষার অনুভূতি এমনিতেই ভিন্ন হয়। গরমের তীব্রতা নেই, রোদে পোড়ার কষ্ট নেই। তার ওপর সৈকতে বর্ষা উপযাপন জীবনের সেরা মুহূর্ত মনে হচ্ছে।’

রাজধানীর মিরপুর থেকে পরিবার নিয়ে আসা মুজিবুর রহমান বলেন, ‘আমার কাছে শীতের চেয়ে বর্ষার কক্সবাজার বেশি ভালো লাগে। এ সময় পর্যটকের চাপ তুলনামূলক কম থাকে। হোটেলেও সহজে থাকা যায়, পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায়।’
পর্যটকের ভিড়ে বর্ষার উত্তাল সাগর নিয়ে সতর্ক লাইফগার্ডের কর্মীরা। টানা বৃষ্টির কারণে সাগরে বেড়েছে ঢেউয়ের পরিধি। সৈকতের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বিপজ্জনক রিপ কারেন্ট বা ক্যানেল। কোথাও কোথাও বালুচরে তৈরি হয়েছে খাল ও গুপ্ত গর্ত। এই কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় টাঙানো হয়েছে লাল নিশান।
পর্যটন বিশ্লেষক আবু মোরশেদ চৌধুরী বলেন, ‘সমুদ্রসৈকতে রেড ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে। এর অর্থ হলো সমুদ্রে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেউ পানিতে নামলে হাঁটুপানির বেশি গভীরে না যাওয়া এবং অবশ্যই লাইফগার্ডের নজরদারির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’
সি সেফ লাইফগার্ড সংস্থার সিনিয়র কর্মী জয়নাল আবেদীন বলেন, ‘টানা বৃষ্টির কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল। বিভিন্ন স্থানে বিপজ্জনক রিপ কারেন্ট তৈরি হয়েছে। তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টাঙানোর পাশাপাশি পেট্রোল টিম, উদ্ধার সরঞ্জাম ও প্রশিক্ষিত লাইফগার্ডরা সতর্ক রয়েছেন।’

এদিকে, বর্ষা মৌসুমকে পর্যটনের অফ-সিজন হিসেবে ধরা হলেও, বিশেষ ছাড় দিচ্ছে কক্সবাজারের হোটেল-রিসোর্টগুলো। অনেক প্রতিষ্ঠানেই সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
তারকা হোটেল ওশান প্যারাডাইসের বিপণন ব্যবস্থাপক ইমতিয়াজ নূর সোমেল বলেন, ‘বর্ষায় কক্সবাজারের সৌন্দর্য ভিন্ন রূপ ধারণ করে। বৃষ্টি, উত্তাল সমুদ্র ও সবুজ পাহাড় মিলিয়ে প্রকৃতি এখন অনন্য সৌন্দর্যের আঁধার। বিপুল সংখ্যক পর্যটক আসছেন। তাদের ভ্রমণ আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করতে আমরা সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় দিয়েছি।’
টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পরিদর্শক তানভীর ইসলাম জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তাঁরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

.png)

গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
২ ঘণ্টা আগে
ফরিদপুরের বোয়ালমারীতে গুনে গুনে ঘুষ নেওয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে ফরিদপুর জেলা প্রশাসকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
১২ ঘণ্টা আগে