স্ট্রিম প্রতিবেদক

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে প্রণীত এ নীতিমালায় পিএইচডি ডিগ্রিধারী ও গবেষণায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে আতিকুর রহমান মুজাহিদ বলেন, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হলেও পিএইচডি ডিগ্রির যথাযথ মূল্যায়ন হয় না। দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ক্ষেত্রে পিএইচডি গুরুত্বপূর্ণ যোগ্যতা হলেও বাংলাদেশে সেই মানদণ্ড অনুসরণ করা হচ্ছে না। এতে উচ্চশিক্ষায় গবেষণার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিমাণ প্রত্যাশিত নয় এবং শিক্ষক নিয়োগে পিএইচডিধারীদের যথাযথ মূল্যায়নের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। এ পরিস্থিতির পরিবর্তনে সরকার কাজ করছে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানোন্নয়নে ইউজিসির মাধ্যমে একটি সমন্বিত শিক্ষক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। সেখানে মেধাবী, গবেষণায় দক্ষ এবং পিএইচডি সম্পন্ন ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা রাখা হবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা চাই, যারা গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারবেন, তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পান।
মন্ত্রী আরও জানান, বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা-সংক্রান্ত একটি বিল সংসদে আসার অপেক্ষায় রয়েছে। ওই বিলে শিক্ষক নিয়োগের আধুনিক পদ্ধতির বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে