স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে মেহেদী হাসান আবির নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবির চট্টগ্রামের আজিজনগর এলাকার বাসিন্দা ও নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানের কর্মচারী ছিলেন।
জানা যায়, তিন বন্ধু আরিফুল ইসলাম, মো. তানজিন ও মারুফুল হাসান রিপনকে নিয়ে বৃহস্পতিবার কক্সবাজারে বেড়াতে আসেন আবির। পরে বেলা ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের পড়ে আবির নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও স্রোতের কারণে দ্রুত আবির সাগরের গভীরে তলিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে লাইফগার্ডদের জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে সৈকতের পানিতে আবিরের মরদেহ ভেসে ওঠে।
সি সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী মো. ওসমান জানান, সৈকতে জোয়ারের স্রোত তীব্র ছিল। আমরা পর্যটকদের বারবার সতর্ক করছিলাম নির্দিষ্ট নিরাপদ জোনের বাইরে না যেতে। কিন্তু অসাবধানতাবশত আবির গভীর পানিতে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা মনে হচ্ছে বলে জানান তিনি।

.png)

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখা ২০৯ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিমানবাহিনীর আরও চার সদস্য।
২ ঘণ্টা আগে
প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় একই থানার বিএনপির সভাপতি আবদুর রউফ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে কারাগারে পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগে-6001c6-256x144.webp)
পদকের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে লড়াই করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, সেটিই দেখতে চান এই ইংলিশ কোচ।
১১ ঘণ্টা আগে-6001c6-256x144.webp)