স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখা ২০৯ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে ‘মেসার্স আজাহার আলী’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষকদের কাছে বেশি দামে বিক্রির জন্য সার মজুত করে রাখা হয়েছে—এমন খবর পেয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে ১ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা মূল্যের ১০২ বস্তা ইউরিয়া এবং ১ লাখ ৭ হাজার টাকা মূল্যের ১০৭ বস্তা এমওপি সার পাওয়া যায়।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, জব্দ করা সার তাঁর জিম্মায় রাখা হয়েছে। পরে এসব সার সরকারি মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি জানান, সার মজুত করে বেশি দামে বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ২০৯ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাহান তুলি বলেন, সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি কিংবা বেশি দামে বিক্রি করে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ দেওয়া হবে না। কৃষকদের স্বার্থে নিয়মিতভাবে বাজার ও সার বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হবে।

.png)

দিনের বেলায় করেন টিকটক, রাতে বদলে যায় তাদের পেশা। নামেন ছিনতাইয়ে। এমনই এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত না পাওয়ায় দুই সহকারী কমিশনারসহ ২০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩১ আগস্ট) রাতে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা এই তথ্য জানিয়েছেন।
৩২ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিমানবাহিনীর আরও চার সদস্য।
৩ ঘণ্টা আগে
প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় একই থানার বিএনপির সভাপতি আবদুর রউফ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে কারাগারে পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগে