স্ট্রিম সংবাদদাতা

বাগেরহাটে খান জাহান আলীর (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের আক্রমণের শিকার শিশু ফাতেমা আক্তারের (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে দিঘির মহিলা ঘাটের পাশ থেকে মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে দিঘির পূর্ব পাশে মহিলা ঘাটে গোসল করতে নামলে কুমিরটি ফাতেমাকে টেনে নিয়ে যায়। পরপরই স্থানীয়রা নৌকা নামিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা তাতে যোগ দেয়।
স্থানীয়রা জানান, ফাতেমা মাজার এলাকায় বসবাসকারী মানসিক ভারসাম্যহীন এক নারীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঘাটে অনেক মানুষ ছিলেন। গোসল করতে নামার কিছুক্ষণ পরই কুমিরটি শিশুটিকে টেনে পানির নিচে নিয়ে যায়। শিশুটি ওই সময় চিৎকার করলেও তাৎক্ষণিকভাবে কেউ পানিতে নামার সাহস পাননি।
মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফন এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে এপ্রিলে দিঘির কুমিরটি একটি কুকুরকে টেনে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় মাজারের দিঘিতে এভাবে কুমির রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
বাগেরহাটের খান জাহান আলীর (রহ.) মাজারের দিঘিতে কুমির রাখার ঐতিহ্য রয়েছে। কথিত আছে, খান জাহান আলী (রহ.) দিঘিটি খননের পর জোড়া কুমির ছেড়েছিলেন। সেই কুমিরের সবশেষ বংশধরের মৃত্যু হয় ২০১৫ সালে। তবে ঐতিহ্য ধরে রাখতে ২০০৫ সালে ভারত থেকে কয়েকটা কুমির এনে দিঘিতে ছাড়া হয়েছিল। বাকিগুলো মারা যাওয়ায় এখন শুধু একটা কুমির দিঘিতে আছে।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১১ ঘণ্টা আগে