স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামে এই ঘটনার পর স্বামী সাদ্দাম হোসেন পালিয়েছেন।
নিহত তাসলিমা খাতুন (৩৬) সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। তাঁর ১৩ ও ৮ বছরের দুটি সন্তান রয়েছে।
লক্ষ্মীদাড়ি গ্রামের ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, লক্ষ্মীদাড়িতে নানার বাড়িতে পরিবার নিয়ে থাকতেন সাদ্দাম। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বেনাপোল এলাকার লোকমান হোসেন মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, সাদ্দাম কোনো কাজ করতেন না। তিনি মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। সম্প্রতি স্ত্রী তাসলিমা বাবার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসেন। সাদ্দাম সেটি তাসলিমাকে না জানিয়েই বিক্রি করে দেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাসলিমাকে গলা কেটে হত্যা করেন সাদ্দাম। পরে তিনি পালিয়ে যান।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত পৌনে ১২টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত সাদ্দামকে আটকে অভিযান চলছে।

.png)

লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
৩ ঘণ্টা আগে