স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে হৃদয় ওরফে শিপন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে স্ত্রী ফারজানা আক্তার ওরফে রাত্রি (২০) এবং তার মা ফিরোজা বেগমকে হত্যার পর পালিয়ে যান শিপন। পরে পুলিশ তাকে আটক করে।
রাত্রির বাবা ফারুক হোসেন জানান, জামাতার ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মেয়ের মৃত্যু হয়। আর স্ত্রী ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গত শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে শরীয়তপুরের বাদগাঁও গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে শিপন ও রাত্রির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরদিন রাতে তারা ঢাকায় ফেরেন। রোববার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হলে রাত্রি ও তার মাকে ছুরিকাঘাতে হত্যা করেন শিপন। পরে এক বছরের ছেলেকে নিয়ে শিপন পালিয়ে যান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, শিপনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৮ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৯ ঘণ্টা আগে