স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) চীনের উপস্থিতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিট এফডিআই প্রবাহে শীর্ষ তিন উৎস দেশ ছিল নেদারল্যান্ডস, চীন ও সিঙ্গাপুর। ওই বছর দেশে আসা মোট নিট এফডিআইয়ের ১৮ শতাংশের বেশি জোগান দিয়েছে চীন।
পরিসংখ্যানে আরও জানা যায়, গত বছর দেশে আসা চীনা নিট এফডিআই ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে বাংলাদেশে চীনের মোট বিনিয়োগের পরিমাণ (সঞ্চিত) প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।
বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সর্বোচ্চ ৪৪ কোটি ৮১ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে বিদ্যুৎ খাতে। ৪১ কোটি ৬ লাখ ২০ হাজার ডলার এসেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে এবং ৩৬ কোটি ১ লাখ ৬০ হাজার ডলার এসেছে তৈরি পোশাক ও বস্ত্র খাতে।
দীর্ঘদিন চীনা প্রতিষ্ঠানগুলো পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেল, বিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন সড়ক প্রকল্পের ঠিকাদার হিসেবে পরিচিত ছিল। এখন তারা উৎপাদনমুখী শিল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগে জোর দিচ্ছে।
এর প্রতিফলন দেখা গেছে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) প্রকল্পে। ২০১৬ সালে ঘোষিত এই প্রকল্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে গতি পেয়েছে। প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ ও এক লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে গড়ে ওঠা এই অঞ্চলে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

চট্টগ্রামের বাইরে মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, লজিস্টিকস ও শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে দুই দেশের অংশীদারত্ব বাড়ছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং এলএনজি অবকাঠামোতে চীনা বিনিয়োগ জোরদার হচ্ছে।
সম্প্রতি কক্সবাজারের মহেশখালীতে দেশের তৃতীয় ভাসমান এলএনজি পুনর্বিন্যাসকরণ ইউনিট (এফএসআরইউ) নির্মাণে নীতিগত অনুমোদন হয়েছে, যা একটি চীনা প্রতিষ্ঠান বাস্তবায়ন করবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে উৎপাদন, বিদ্যুৎ, বস্ত্র, নির্মাণ ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে প্রায় ৫১০টি চীনা প্রতিষ্ঠান বাণিজ্য করছে।

.png)

পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ বেসরকারি খাতে দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে নীতিমালা করার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) খসড়া নীতিমালা প্রণয়নে মাত্র চার দিন দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে খেত নষ্ট হওয়ায় শাক-সবজির দামে লেগেছিল আগুন। কয়েক দিন আগেও অধিকাংশ সবজির দাম ছিল শতকের আশেপাশে। শুক্রবার (৭ আগস্ট) সেই দাম কিছু কমেছে। তবে ওই সময় মাছ, মাংস ও ডিমের দামে যে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়, তা কমেনি।
০৭ আগস্ট ২০২৬
দেশের স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক রূপ দিতে ‘স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত) ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে সরকার। আগামী রোববারের মধ্যে প্রস্তাবিত নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও অংশীজনদের লিখিত মতামত দিতে বলা হয়েছে।
০৬ আগস্ট ২০২৬
‘মাঝে মাঝে চেষ্টা করে দেখা অন্য সব ধরন বাদ দিলে, গণতন্ত্রই হলো সরকারের সবচেয়ে নিকৃষ্ট রূপ।’ ১৯৪৭ সালে উইনস্টন চার্চিল যখন এই বিখ্যাত পরিহাসটি করেছিলেন, তখন তিনি একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিয়েছিলেন। সেটি হচ্ছে, গণতন্ত্র ত্রুটিপূর্ণ হলেও এটি এখন পর্যন্ত স্বৈরতান্ত্রিক বিকল্পগুলোর চেয়ে বহুগুণে শ্রেষ
০৫ আগস্ট ২০২৬