ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: প্রতিবাদে জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০: ০০
ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আযমের ছবি সংযুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ। ছবি: সংগৃহীত
ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আযমের ছবি সংযুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আযমের ছবি সংযুক্ত করার প্রতিবাদে তাঁদের ছবি পদদলিত করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে ছবি দুটি রেখে পদদলিত করেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ ও আশ শামসের নেতৃত্বাধীন একদল শিক্ষার্থী। শিব্বির আহমেদ ও আশ শামস নিয়মিত ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘের নেতা গোলাম আযমের ছবি ডাকসু সংগ্রহশালায় সংযুক্ত করার প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেছেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী শিব্বির আহমেদ বলেন, ‘স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে মোহাম্মদ আলী জিন্নাহ কোনো উদযাপনের চরিত্র নন; ইতিহাসে তাঁর ভূমিকা আমাদের ভাষা ও জাতীয়তাবাদী সংগ্রামের সঙ্গে গভীরভাবে বিরোধপূর্ণ।’

১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে জিন্নাহর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা ভুলে যাইনি, ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে জিন্নাহ ঘোষণা করেছিলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেই জিন্নাহর ছবি যারা ক্ষমতার অপব্যবহার করে ডাকসুর সংগ্রহশালার দেয়ালে লাগিয়েছে, সেই জিন্নাহকে আমরা বাংলাদেশপন্থীরা তীব্র ঘৃণার সঙ্গে মাটিতে লাগিয়ে দিলাম। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অস্তিত্বের প্রশ্নে আমরা আপসহীন।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত