ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর: ৬ পুলিশের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
স্ট্রিম সংবাদদাতাঠাকুরগাঁও
-10a04f-480x270.webp)
ঠাকুরগাঁওয়ে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর থানায় ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হলে, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপর দুই জনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এজাহার অনুযায়ী, সোমবার গভীর রাতে এসপি কার্যালয়ের উত্তর পাশের পরিত্যক্ত টিনশেড ঘরে পুলিশ সদস্যদের জুয়া খেলার খবর পেয়ে রাত পৌনে ১টায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানার নেতৃত্বে অভিযান চালানো হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবল মো. সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) শান্তি কুমার রায়, কনস্টেবল মো. আলমগীর কবির এবং ঠাকুরগাঁও শহর ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামানকে গ্রেপ্তার করে। তবে পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই মো. আতাউর রহমান এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কনস্টেবল মো. শহিদুল ইসলাম পালিয়ে যান। ঘটনাস্থল থেকে নগদ টাকা, ৫ সেট তাস ও একাধিক স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. লিখন হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সুজিত কুমার পাল জানান, পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
.png)




-0613bb-256x144.webp)
-1eea59-256x144.webp)
