
রাজশাহীর বাঘা উপজেলায় নিজঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে মনিরুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী স্বপ্না বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনিরুল ইসলাম পেশায় ভ্যানচালক। তিনি আরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জামাল উদ্দিনের ছেলে। মনিরুল-স্বপ্না দম্পতি নিঃসন্তান এবং ওই বাড়িতে একা থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উদ্ধারের সময় মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁরা বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে