স্ট্রিম সংবাদদাতা

রংপুর মহানগরীতে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের ছয় সদস্যকে আটক করেছে মহানগর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২০ মে) দুপুরে রংপুর মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযান চালিয়ে শুক্রবার (১৯ জুন) গভীর রাতে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, রংপুর মহানগর কোতোয়ালি থানার কামাল কাছনা চিরারমিল এলাকার তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার বাধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুর এলাকার সাহেব আলী (২৬), বদরগঞ্জের আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুরের তেলীপাড়া এলাকার হাফিজ আল মামুন (২০) ও আশরাফুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি সাপ্লাই, ডিভাইস সরবরাহ, প্রশ্নপত্র ফাঁসসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।
সংবাদ সম্মেলনে রংপুর মহানগর ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, রাতে ধাপ জেল রোড এলাকার আরজি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।
তিনি বলেন, সাম্প্রতিক পোস্টাল ডিপার্টমেন্টের একটি নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চক্রটি সক্রিয় হয়। তল্লাশি চালিয়ে ১৫টি স্বাক্ষরিত ননজুডিশিয়াল স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকের ব্ল্যাংক চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল সার্টিফিকেট ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি সাপ্লাই ও ডিভাইস দিয়ে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটকরা। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে বলে জানান সনাতন চক্রবর্তী।

.png)

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবন’ এখন জুলাই স্মৃতি জাদুঘর। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত ৫ আগস্ট জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে এটি শুধু চব্বিশের জুলাই নয়, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলের নিপীড়ন-নৃশংসতার সাক্ষী।
৪৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের লক্ষ্য কেবল নতুন ভাতা চালু নয়, বরং অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়া।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালী পাহাড় মৌজার সংরক্ষিত বনের ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে