স্পোর্টস ডেস্ক

ইউরোপের ক্লাব লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্ক শেষ হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডারকে এবার স্থায়ীভাবে দলে নিতে যাচ্ছে শেফিল্ড ইউনাইটেড। সবকিছু ঠিক থাকলে স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির সঙ্গে হামজার চুক্তি চূড়ান্ত হতে পারে।
লেস্টারভিত্তিক সংবাদমাধ্যম লেস্টার মার্কারি জানিয়েছে, হামজাকে দলে ভেড়ানোর বিষয়ে শেফিল্ড ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে। চুক্তিটি বিনা ট্রান্সফার ফিতে হতে পারে। হামজাকে দলে পাওয়ার দৌড়ে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ছিল আরেক দল ডার্বি কাউন্টিও। শেষ পর্যন্ত অবশ্য হামজাকে দলে ভেড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেডই।
২০২৫ সালের জানুয়ারিতে লেস্টার থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছিলেন হামজা। সেখানে ১৩ ম্যাচে ছিলেন প্রথম একাদশে, আর তিন ম্যাচে নামেন বদলি হিসেবে। তখন অল্প সময়ের জন্য থাকলেও এবার সেই সম্পর্কই স্থায়ী রূপ পেতে যাচ্ছে।
এর আগে হামজা মাত্র সাত বছর বয়সে লেস্টারের একাডেমিতে যোগ দেন। ২০১৭-১৮ মৌসুমে মূল দলে অভিষেক হওয়ার পর ক্লাবটির হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন এফএ কাপ ও কমিউনিটি শিল্ডও।
তবে এবারের মৌসুমে লেস্টারের হয়ে নর্থ্যাম্পটনের বিপক্ষে লিগ কাপ ম্যাচে মাত্র চার মিনিট খেলেছেন তিনি। পরে নটস কাউন্টির বিপক্ষে ২০ এবং বার্টন অ্যালবিয়নের বিপক্ষে ৫৭ মিনিট মাঠে ছিলেন। এরপর ইপসউইচ টাউন ও এমকে ডনসের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে ছিলেন না।

.png)

মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারে (এমএলএস) টানা চার ম্যাচে গোল-অ্যাসিস্টের অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। রেকর্ডের দিনে নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে সুলিভানের দল ফিলাডেলফিয়া ইউনিয়ন।
৮ ঘণ্টা আগে
টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া একাদশের কাছে ১ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। রোববার (৩০ আগস্ট) ডারউইনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল।
১০ ঘণ্টা আগে
লিওনেল মেসির চার গোল ও এক অ্যাসিস্টে সিএফ মন্ট্রিয়লকে ৭–১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। এই বিশাল জয়ে টানা পাঁচ ম্যাচের জয়খরা ভাঙল মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার (৩০ আগস্ট) ফ্লোরিডার নু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা মায়ামির হয়ে ২০ মিনিটে কর্নার থেকে হে
১২ ঘণ্টা আগে
অ্যানফিল্ডে জয়টা যেন হাতের মুঠোয় চলে এসেছিল নটিংহাম ফরেস্টের। দুইবার এগিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি তারা। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে নটিংহাম ফরেস্টের সঙ্গে ঘরের মাঠে ২–২ গোলে ড্র করেছে লিভারপুল। শেষ দিকে ভিক্টর মুনোজের গোলে এক পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকেরা।
২৯ আগস্ট ২০২৬