স্ট্রিম প্রতিবেদক

অর্থনৈতিক টালমাটালের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সবমিলে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা।
রোববার (৩০ আগস্ট) গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে পর্ষদ সভায় এই আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। কর্মকর্তাদের জন্য মূল বেতনের ছয় গুণ সমপরিমাণ প্রণোদনা বোনাসও অনুমোদন দেওয়া হয়। ফলে আগের অর্থবছরের মতো এবারও সব কর্মী মূল বেতনের ছয়গুণ অর্থ বোনাস হিসেবে পাবেন।
বাংলাদেশ ব্যাংক মুনাফার পুরো টাকাই সরকারি কোষাগারে জমা দেয়। এরই মধ্যে ১০ হাজার কোটি টাকা সরকার পেয়েছে। বাকি অর্থ দ্রুতই সরকারি হিসাবে জমা দেওয়া হবে বলে সভায় জানানো হয়।
দেশে অর্থনীতির অনেক সূচক নেতিবাচক হলেও কেন্দ্রীয় ব্যাংকের এমন মুনাফার কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজস্ব আয় কম হওয়ায় গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ বাড়িয়েছিল সরকার। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তুলনামূলক বেশি ধার নেওয়ায় সুদ বাবদ আয় বেড়েছে। বিদেশে গচ্ছিত রিজার্ভের বিনিয়োগ থেকেও এসেছে ভালো রিটার্ন।
ব্যাংক কর্মকর্তাদের মতে, অর্থনৈতিক মন্দার সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ধার দেওয়ার প্রবণতা ও সুদ আয় বাড়ে। বিশ্বজুড়ে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেই এটি দেখা যায়।

.png)

রপ্তানিমুখী হিমায়িত খাদ্য ও মৎস্য খাতের ভঙুর অবস্থা কাটাতে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ব্যবসায়ীরা।
৬ মিনিট আগে
ব্যবসায়িক তথ্য গোপন করে প্রায় ৩১৮ কোটি মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্যাটারি প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠান জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেড। রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআরের অধীন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে। এটি বিনিয়োগ ও অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। রোববার (৩০ আগস্ট) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাতে এ কথা জানিয়েছেন বাংলাদেশে ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস।
৫ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ বিদেশি ঋণ হিসেবে যে অর্থ পেয়েছে, তার দ্বিগুণেরও বেশি পরিশোধ করেছে। এ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১৮ কোটি ১৮ লাখ মার্কিন ডলার ঋণ ছাড় হয়েছে। মূল ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ৪৫ কোটি ৩২ লাখ ডলার।
৫ ঘণ্টা আগে