
ঢাকার সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে নিহত বগুড়ার প্রধান শিক্ষক রনজিলা পারভীনকে চোখের পানিতে শেষ বিদায় জানিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। রোববার (৩০ আগস্ট) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শেষবারের মতো প্রিয় প্রধান শিক্ষককে দেখতে বিদ্যালয়ে এসেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চেনা প্রাঙ্গণটি আজ যেন নীরব শোকে আচ্ছন্ন। যে বিদ্যালয়ে তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন, সেখানেই আজ তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রনজিলা পারভীনের স্বামী আব্দুল মতিন জানান, চোখের চিকিৎসা করাতে শুক্রবার রাতে বাসে করে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিলা। শনিবার ভোরে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেন। এতে রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা ছিল রনজিলার, কিন্তু ফিরলেন নিথর দেহে।
বগুড়া শহরের রহমাননগর এলাকায় স্বামী আব্দুল মতিন ও একমাত্র মেয়ে রাইসা আক্তারকে নিয়ে থাকতেন তিনি। হঠাৎ তার এমন মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন, প্রতিবেশী ও শিক্ষার্থীদের মধ্যে। মাকে হারিয়ে একমাত্র সন্তান রাইসাও যেন নির্বাক।
শনিবার দিবাগত রাতে রনজিলার লাশ বগুড়ায় পৌঁছায়। রোববার (৩০ আগস্ট) বাদ জোহর বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর তরফসরতাজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সহকারী শিক্ষক মেহেনাজ আফরীন ও মাছুমা খাতুন বলেন, ‘আমরা আজ থেকে অভিভাবকহারা হয়ে গেলাম।’ তারা জানান, রনজিলা পারভীন প্রতিদিন সবার আগে বিদ্যালয়ে আসতেন। নিয়মিত ক্লাস নিতেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে সবসময় খোঁজ রাখতেন। তার এমন চলে যাওয়া তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
শিক্ষার্থী ইকবাল ও রাকিব জানায়, রনজিলা ম্যাডাম তাদের খুব আদর করতেন। কঠিন বিষয়গুলোও সুন্দর করে বুঝিয়ে দিতেন। প্রিয় শিক্ষককে এভাবে হারিয়ে তারা কষ্ট পেয়েছে।
রনজিলার স্বামী আব্দুল মতিন এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রনজিলার একমাত্র সন্তান ও নবম শ্রেণির শিক্ষার্থী রাইসা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার মতো আর যেন কেউ এভাবে মা হারা না হয়। আমি মায়ের মৃত্যুর ঘটনার বিচার চাই।’
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রনজিলা পারভীন ১৯৮৮ সালের জানুয়ারিতে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে পরে পদোন্নতি পেয়ে বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন। তিন দশকের বেশি সময় শিক্ষকতা শেষে শিক্ষার্থীদের ভালোবাসা নিয়েই বিদায় নিলেন তিনি।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
২ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে