স্ট্রিম সংবাদদাতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হকের বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলাসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৩০ আগস্ট) দুপুরে তাঁকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে চেয়ারম্যানের কক্ষসহ শ্রেণি ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, চেয়ারম্যানকে নিয়মিত বিভাগে পাওয়া যায় না। অন্য শিক্ষকদের ক্লাস নেওয়ার বিষয়েও যথাযথ নজরদারি নেই। ফলে নিয়মিত ক্লাস ও পরীক্ষা না হওয়ায় একদিকে পড়াশোনা ব্যাহত হচ্ছে। এতে দীর্ঘ হচ্ছে সেশনজট।
অধ্যাপক ড. হাফিজ সিডিএম বিভাগের চেয়ারম্যান ছাড়াও জীববিজ্ঞান অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের এক বছর মেয়াদি সমন্বিত ফিজিবিলিটি স্টাডি প্রকল্পের পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি।
আজ দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যান ড. হাফিজের দপ্তরে তালা ঝুলিয়ে দেন। দপ্তরের সামনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানারও টাঙিয়ে দেন তাঁরা। পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীরা বলেন, ডা. হাফিজ হকের দায়িত্ব যত বেড়েছে, বিভাগের প্রতি তাঁর সময় তত কমেছে। বিভাগকে সচল করতে চেয়ারম্যানকে অতিরিক্ত দায়িত্ব থেকে অপসারণ বা পদত্যাগের মাধ্যমে একাডেমিক কার্যক্রমে গতি ফেরানোর দাবি জানান তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে তাঁর বিরুদ্ধে আন্দোলনে নামানো হয়েছে। শিক্ষার্থীরা বাস্তব পরিস্থিতি বুঝতে পারলে তাঁদের ভুল ভাঙবে।
এদিকে আন্দোলনের সময় মোবাইল ফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চান তিনি। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহদী হাসান সোহাগ স্ট্রিমকে জানান, ‘শিক্ষার্থীরা আমাদের লিখিতভাবে অভিযোগ দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।’

.png)

চাঁদা দাবি এবং না পেয়ে সম্পদ নষ্টের মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
৩১ মিনিট আগে
বিদ্যালয় প্রাঙ্গণে আজও তিনি আছেন, তবে আগের মতো নয়। নেই ক্লাসে যাওয়ার তাড়া, হাজিরা খাতায় স্বাক্ষর করার ব্যস্ততা। প্রতিদিন যে চেয়ারটিতে বসে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিতেন, সেটিও আজ ফাঁকা। মাঠে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতর নিথর হয়ে শুয়ে আছেন তিনি।
২ ঘণ্টা আগে
গত ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ৩য় অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান।
২ ঘণ্টা আগে
সারা দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করেছে সরকার। বর্তমানে এগুলোকে ঘিরে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় পর্যটন নীতিমালা-২০২৬ প্রণয়নের কাজও শুরু হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে