
চালককে মারধরের জেরে নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন তারা।
শ্রমিকরা জানান, ঢাকা থেকে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রীদের নামিয়ে বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে থাকা কয়েকজন যুবক আকস্মিক বাসে উঠে চালককে মারধর করেন। পরে কাউন্টারেও ভাঙচুর চালান তারা। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
এদিকে, আগাম ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করায় যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। অনেকে বাসস্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছেন।
গাইবান্ধার যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদে বাড়ি যাব। একটু আগে আগেই ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমধ্যেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।’
মুনিরা আক্তার নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাব। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।’
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘একতা বাস কাউন্টারের স্টাফদেরকে কে বা কারা মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কী হয়েছে জেনে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।’
.png)

নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের স্বাস্থ্য খাতের শূন্য পদগুলোতে নিয়োগ শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডে জরুরি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
২২ মিনিট আগে
বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের সাহসপুর গ্রামের মানুষ। রিয়া মজুমদারের মতো ডেঙ্গুতে চলতি বছরে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ঝরে গেছে অন্তত ১২ প্রাণ। কিন্তু তাদের কারও নাম নেই সরকারি নথিতে। এই সময়ে সরকারি হিসাবে মাত্র একজন মারা গেছেন ডেঙ্গুতে।
১ ঘণ্টা আগে-af7a92-256x144.webp)
ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে যানজট কমাতে নির্মাণ শুরু হওয়া উড়ালসড়কের কাজ কয়েক মাস ধরে বন্ধ। এতে সংকুচিত হয়েছে মূল সড়ক, বেড়েছে যানজট ও দুর্ভোগ। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে কাদাপানি আর শুষ্ক মৌসুমে ধুলায় ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয় গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকার এই ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে-af7a92-256x144.webp)