স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির বাবা জর্জ মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনা ও স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রোজারিওতে মারা যান তিনি।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন জর্জ মেসি। বিশ্বকাপ চলাকালে মেসি জানিয়েছিলেন, বাবার অসুস্থতাসহ অন্যান্য কারণে তাঁর পরিবার কঠিন সময় পার করছে।
এরপর মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, জর্জ মেসি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে গেলেন তিনি। মৃত্যুর সময় স্ত্রী সেসিলিয়া, তিন ছেলে লিওনেল, রদ্রিগো ও মাতিয়াস, কন্যা মারিয়া সোল এবং নাতনিদের রেখে গেছেন জর্জ মেসি।

ফুটবল বোদ্ধাদের মতে, লিওনেল মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় বানানোর মূল কারিগর ছিলেন তাঁর বাবা জর্জ মেসি।
এই শতাব্দীর শুরুতে নিউয়েলস ওল্ড বয়েজের একাডেমিতে থাকা তরুণ মেসির গ্রোথ হরমোন চিকিৎসার খরচ যখন ওই ক্লাব বহন করতে অস্বীকৃতি জানায়, তখন ছেলেকে ইউরোপে নিয়ে আসার সিদ্ধান্ত নেন জর্জ।
২০০০ সালের ১৪ ডিসেম্বর পম্পেই টেনিস ক্লাবে বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচের সঙ্গে টিস্যু পেপারে (ন্যাপকিন) চুক্তি স্বাক্ষর করেছিলেন জর্জ।

.png)

১৯৮৭ সাল বাংলাদেশের দাবার ইতিহাসে মাইলফলক হয়ে থাকা একটি বছর। সে বছরই মাত্র ২১ বছর বয়সে নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার হন। তাঁর হাত ধরে বিশ্বদাবার মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর আরও চারজন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কিন্তু ২০০৮ সালে এনামুল হোসেন রাজীবের পর সেই তালিকায় আর
৪ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ২০২৬-২৭ মৌসুম এই ক্লাবেই খেলবেন তিনি।
৪ ঘণ্টা আগে
মূল টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেই অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সের সামনে নাজেহাল হয়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পেসার ক্যাম্পবেল থম্পসনের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ
৮ ঘণ্টা আগে
সব জল্পনা উড়িয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিউস জুনিয়র। রিয়ালের সঙ্গে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তি করেছেন এই ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার। বৃহস্পতিবার (৬ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
০৭ আগস্ট ২০২৬