স্ট্রিম সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর ছিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদের দিন থেকে রোববার পর্যন্ত চার দিনে দেশি-বিদেশি মিলিয়ে ৪ হাজার ১৮১ পর্যটক উদ্যানটি পরিদর্শন করেছেন। এতে টিকিট বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৮৫২ টাকা।
বন বিভাগ জানিয়েছে, দেশের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ অরণ্য লাউয়াছড়া। নগর জীবনের যান্ত্রিক ক্লান্তি থেকে সাময়িক মুক্তি পেতে এবং প্রকৃতির নির্মল সান্নিধ্য উপভোগে ছুটিতে হাজারো মানুষ এখানে আসে। গত চার দিনে দেশি পর্যটকের পাশাপাশি ২৭ বিদেশিও লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখেছেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের দায়িত্বপ্রাপ্ত ট্যুর গাইড অজানা আহমেদ কামরান জানান, প্রতি বছরের মতো এবারও ঈদে পর্যটকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্যানের টিকিট কালেক্টর শাহীন আহমেদ বলেন, ঈদের ছুটিতে প্রত্যেক দিন হাজারের বেশি মানুষ লাউয়াছড়া বনে এসেছেন। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।
তিনি জানান, পর্যটকদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করা এবং বনের পরিবেশ রক্ষায় বনকর্মী ও কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।
এদিকে, পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক প্রজিত কুমার দাশ বলেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সব পর্যটনকেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় থানা পুলিশও যুক্ত হয়। এই সময়ে কোথাও অপ্রীতিকর কিছু হয়নি।

.png)

প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় একই থানার বিএনপির সভাপতি আবদুর রউফ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে কারাগারে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে-6001c6-256x144.webp)
পদকের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে লড়াই করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, সেটিই দেখতে চান এই ইংলিশ কোচ।
৪ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবেন ছাত্রীরা। এতদিন রাত ১০টায় হলের গেট বন্ধ হয়ে যেত।
৪ ঘণ্টা আগে
চলছে চা উৎপাদনের ভরা মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানজুড়ে শ্রমিকদের কাঁচা চা পাতা সংগ্রহের ব্যস্ততা। কিন্তু কারখানায় পৌঁছানোর পরই শুরু হচ্ছে সংকট। লোডশেডিংয়ে সময়মতো প্রক্রিয়াজাত করা যাচ্ছে না কাঁচা পাতা। এতে উৎপাদিত চায়ের গুণগত মান কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)