
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চার সদস্য খুনের মামলায় গ্রেপ্তার দুই আসামি– সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফল নেগেটিভ এসেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঘটনার ৯ দিন পর কারাগার থেকে দুই আসামির নমুনা সংগ্রহ পর পরীক্ষা করা হয়। তাদের প্রস্রাবের নমুনায় এমফিটামিনের বা মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী বলেন, ডোপ টেস্টের রিপোর্ট মামলার নথির অংশ হিসেবে আদালতে জমা দেওয়া হবে। তদন্তের অন্যান্য তথ্য-উপাত্তও যাচাই করা হচ্ছে।
গত ২১ আগস্ট রাতে মাছুয়াপাড়ায় নিজবাড়িতে স্ত্রী, ছেলেমেয়েসহ অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী খুন হন। এই ঘটনায় গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী মামলা করেন। প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আসামিদের জিজ্ঞাসাবাদ ও জবানবন্দিতে হত্যাকাণ্ডের আগে ইয়াবা গ্রহণের বিষয় সামনে আসায় ডোপ টেস্টের উদ্যোগ নেয় পুলিশ। আদালতের অনুমতি পাওয়ার পর গতকাল রোববার (৩০ আগস্ট) রংপুর কেন্দ্রীয় কারাগারে দুই আসামির কাছ থেকে প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। ডিবি কর্মকর্তাদের উপস্থিতিতে রংপুর মেডিকেল কলেজের ল্যাবের টেকনোলজিস্ট নমুনা সংগ্রহ করেন।
নাম প্রকাশ না করে রংপুর মেডিকেল কলেজের এক চিকিৎসক বলেন, হত্যাকাণ্ডের ৯ দিন পর নমুনা সংগ্রহ করায় ডোপ টেস্টের সঠিক ফলাফল পাওয়া কঠিন। ফলে চার খুনের মামলার দুই আসামি মাদকাসক্ত ছিলেন কিনা, তা নিশ্চিতভাবে বলা যাবে না। ঘটনার কাছাকাছি সময়ে নমুনা নিলে আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যেত।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে