হামের টিকা পাবে বাদ পড়া ১৬ লাখ শিশু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৪: ১৫
হাম ও উপসর্গ কাড়ছে শিশুর প্রাণ। স্ট্রিম গ্রাফিক

দেশের বিভিন্ন এলাকায় বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মজুত থাকা টিকাতেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, দেশের কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। কয়েকটি সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে বাদ পড়া শিশুদের চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও জানান, হাতে থাকা ১৬ লাখ টিকা দেওয়া হবে। ইউনিসেফের সঙ্গে কথা হয়েছে, ভবিষ্যতের জন্য আরও ২৫ লাখ টিকা কেনার প্রক্রিয়া চলছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানো শিশুদের পরিসংখ্যান প্রকাশ হয়। এরপরই হামের টিকার কাভারেজ ঘাটতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

ইপিআইয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ জুন পর্যন্ত দেশে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল। অন্যদিকে হামের বুলেটিনের পরিসংখ্যান বলছে, ওই একই সময় পর্যন্ত হামের টিকা পেয়েছে ১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৬১৬ জন শিশু।

দুই সংখ্যার মধ্যে ৩৮ লাখ ৮২ হাজার ৮৯৩ জন শিশুর ব্যবধান ধরা পড়ে। এর ভিত্তিতে অন্তত ৩৮ লাখের বেশি শিশু হামের টিকা পাওয়ার উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

হামের টিকা পাবে বাদ পড়া ১৬ লাখ শিশু