স্ট্রিম সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত এবং ট্রাফিক শৃঙ্খলা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ‘অটো-ফাইন সিস্টেম’ চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই ব্যবস্থা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ সময় মন্ত্রী বলেন, এআই প্রযুক্তির স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা চালুর ফলে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে যান চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ৪২৭টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন লঙ্ঘনকারী যান শনাক্তের পর নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। পরে নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে জরিমানা পরিশোধ করা যাবে।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, আইজিপি আলী হোসেন ফকির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর খবরে তানভীর হোসেন (১৯) আত্মহত্যা করেছেন। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুর এলাকার চানমারীতে এই ঘটনা ঘটে। তানভীর চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
১ সেকেন্ড আগে
নোয়াখালীর বেগমগঞ্জে একটি গায়ে হলুদের অনুষ্ঠানের যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার গত ছয় মাসে ফ্যামিলি কার্ডের মতো বেশ কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়েছে। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের শেষ ছয় মাসের সঙ্গে বিএনপি সরকারের শুরুর ছয় মাসের তুলনা টানলে দেখা যায়, নির্বাচিত সরকার আসার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ
১ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন এলাকায় বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মজুত থাকা টিকাতেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব
১ ঘণ্টা আগে