‘ম্যাংগো লাভার’ কর্ণধারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৬: ১২
ই-কমার্স প্রতিষ্ঠান ‘ম্যাংগো লাভার’-এর কর্ণধার মুরাদ পারভেজ। ছবি: সংগৃহীত

রাজশাহীর ই-কমার্স প্রতিষ্ঠান ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পবা থানায় গত ২১ জুলাই ম্যাংগো লাভারের কর্ণধার মুরাদ পারভেজ (৩২) ও তাঁর বন্ধু শের আলী দুলালের (৩৬) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারীর (২১) বাড়ি জয়পুরহাটে। তিনি রাজশাহীর একটি কলেজের শিক্ষার্থী। তরুণীর দাবি, পূর্বপরিচিত রাজধানীর উত্তরার বাসিন্দা শের আলী দুলালের সঙ্গে তাঁর বিয়ের আলোচনা চলছিল। ২১ জুলাই বিয়ে করার জন্য শের আলী ঢাকা থেকে রাজশাহী আসেন। ভুক্তভোগী ও তাঁর ছোট বোনকে নিয়ে বিয়ের কেনাকাটা করেন। এরপর তাঁরা পবা উপজেলার নওহাটা বাজারের ম্যাংগো লাভারের কার্যালয়ে যান।

অভিযোগে উল্লেখ রয়েছে, ম্যাংগো লাভারের কার্যালয়ের একটি কক্ষে নিয়ে শের আলী বিয়ের আগেই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় এটিএম বুথ থেকে দেনমোহরের টাকা তোলার জন্য মুরাদ পারভেজ বাইরে ছিলেন।

তরুণী জানান, মুরাদ পারভেজ ফিরে আসার পর শের আলী বিয়ে করবেন না বলে জানিয়ে কৌশলে সটকে পড়েন। এরপর মুরাদ পারভেজও তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি ম্যাংগো লাভারের কার্যালয় থেকেই পরিবারের সদস্যদের ফোন দেন। তারা সেখানে পৌঁছালে মুরাদ পারভেজ চলে যান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।

অভিযোগ অস্বীকার করে ম্যাংগো লাভারের কর্ণধার মুরাদ পারভেজ বলেন, ‘বন্ধু শের আলী দুলাল তরুণীকে বিয়ে করতে রাজশাহী এসেছিল। কিন্তু তরুণীর টিকটকের বিষয় জানতে পেরে বিয়ে না করে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি আমাদের দুজনের নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন।’

পবা থানার এসআই আশিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।

Ad 300x250

সম্পর্কিত