স্ট্রিম প্রতিবেদক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪ জন সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বলেন, “মহাপরিচালকের আন্তরিক উদ্যোগ ও মন্ত্রণালয়ের সহযোগিতায় কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই এই পদোন্নতি দেওয়া সম্ভব হয়েছে। স্বল্পতম সময়ে পদোন্নতির ব্যবস্থা করায় আমরা অত্যন্ত আনন্দিত।”
অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি শুধু মর্যাদা ও র্যাংক বৃদ্ধি করে না, বরং দায়িত্বও বাড়িয়ে দেয়। আশা করি, সবাই সততা ও স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে এই পদোন্নতির প্রতিদান দেবেন।” তিনি উপস্থিত পরিচালক ও উপপরিচালকদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান এবং পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া জানান উপপরিচালক (পরিকল্পনা) মো. মনির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
৩ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
৪ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগে