স্ট্রিম সংবাদদাতা

টানা ভারী বর্ষণে সড়ক ডুবে রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়েছে ৬ শতাধিক পর্যটক। জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এই পর্যটনকেন্দ্রের রুইলুই ও কংলাক এলাকায় তারা আটকা পড়েছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।
সড়ক পথে প্রধানত খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক যান পর্যটকেরা। বৃষ্টিতে দীঘিনালার কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেকের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সমিতি জানিয়েছে, বৃষ্টিতে সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় সেতু ও সড়কের দুইটি অংশ পানিতে তলিয়ে যায়। এতে সোমবার ও মঙ্গলবার সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণ করতে যাওয়া প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছেন।
সমিতির সভাপতি সুর্পণ দেববর্মণ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃষ্টিপাত যদি না কমে ও সড়ক থেকে পানি নেমে না গেলে পর্যটকেরা যেতে পারবে না। আটকে পড়া পর্যটকদের কাছ থেকে রুম ভাড়া নেওয়া হবে না। তবে তারা শুধু পানির খরচটা দিয়ে থাকতে পারবে।
সমিতির দপ্তর সম্পাদক জিয়াউল হক বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রথমে আটকে পড়া পর্যটকদের জন্য রিসোর্ট ও কটেজের কক্ষ ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। পরে প্রশাসনের নির্দেশে তার পুরোপুরি ছাড় দেওয়া হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা আকতার বলেন, পানি নেমে গেলে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
এর আগে, প্রতিকূল আবহাওয়ায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকেই সাময়িকভাবে সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

.png)

রাত সাড়ে দশটায় কাজ শেষ করে বাসায় ফিরলাম। অফিসে প্রায় বারো ঘণ্টার ব্যস্ততা শেষে একটাই ইচ্ছা ছিল— ফ্যানের বাতাসে গা এলিয়ে দিয়ে বিছানায় শুয়ে দিনের ক্লান্তি দূর করা। কিন্তু বিছানায় গা এলিয়ে দেওয়ার পাঁচ মিনিটের মাথায় চলে গেল বিদ্যুৎ! নিমেষেই ঘরের ভেতর অসহ্য গরম শুরু হলো। এক জায়গায় শুয়ে থাকা অসম্ভব হয়ে
৩১ মিনিট আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সবার কাছে দোয়া চাই, যাতে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে কাজ করতে পারি। শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নতুন দায়িত্বের চ্যালেঞ্জ
৩৩ মিনিট আগে
ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে আসছে আজ শনিবার। কূটনীতিক আনুষ্ঠানিকতা শেষে পেট্রাপোল–বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহগুলো দেশে আনা হবে। তাদের স্বজনেরা এরই মধ্যে লাশবাহী ফ্রিজার ভ্যান নিয়ে বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮১৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮৩১
১ ঘণ্টা আগে