স্ট্রিম প্রতিবেদক

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আটকে থাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া অর্থ পরিশোধ শুরু করেছে সরকার। প্রথম ধাপে ২৫ হাজার শিক্ষকের তালিকা চূড়ান্ত করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) সংসদে এমপি মো. মাহবুবুর রহমান বেলালের সম্পূরক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
মাহবুবুর রহমান বেলাল বলেন, অবসরের পর বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে তিন থেকে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ সংকট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০২২ সালের পর থেকে বিগত সরকার অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের কোনো অর্থ পরিশোধ করেনি। এর ফলে বর্তমানে প্রায় ৬৫ হাজার শিক্ষক তাঁদের প্রাপ্য অর্থের অপেক্ষায় রয়েছেন। এই জট নিরসনে বর্তমান সরকার বিশেষ আর্থিক বরাদ্দ দিয়েছে। সেই বরাদ্দের ভিত্তিতেই ইতোমধ্যে বকেয়া পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম ধাপে ২৫ হাজার শিক্ষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, মনোনীত ২৫ হাজার শিক্ষকের তথ্য যাচাই-বাছাই বা স্ক্রুটিনি সম্পন্ন হয়েছে এবং এখন পর্যায়ক্রমে তাঁদের অর্থ পরিশোধ করা হবে।
শিক্ষকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা শিক্ষকদের আশ্বস্ত করতে চাই, এবার এই অর্থের কোনো ধরনের অনিয়ম বা তছরুপ হবে না।’ শিক্ষামন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে বাকি শিক্ষকদের পাওনাও পরিশোধ করা হবে।

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে