স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব হোসেনকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (৬ জুন) রাত এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, শিশুটির বাবা ভ্যানচালক। শনিবার বিকেলে শিশুটি দাদির জন্য পল্লী চিকিৎসক আফতাবের কাছে ওষুধ আনতে যায়। প্রায় ১ ঘণ্টা পর সে বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। এরপর ঘটনা খুলে বলে। পরে শিশুটিকে নিয়ে হাসপাতালে যান পরিবারের সদস্যরা।
এদিকে, ঘটনা জানাজানি হলে গ্রামবাসীরা আফতাবকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মনোহরপুর গ্রামে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণচেষ্টার প্রমাণ মিলেছে। নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির পরিবার মামলা করলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

.png)

লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
৩ ঘণ্টা আগে