পঞ্চগড়ে সমাজকল্যাণমন্ত্রীর সামনে বিবাদে জড়ালেন বিএনপি নেতারা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পঞ্চগড়

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৪
জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তর্করত দলটির নেতাকর্মীরা।  ছবি: সংগৃহীত
জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তর্করত দলটির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে দুর্দিনে বিএনপি কার্যালয়ের তালা খোলার মন্তব্যকে কেন্দ্র করে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সামনে তর্কে জড়িয়েছেন দলটির নেতাকর্মীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সভায় বক্তব্য দেওয়ার সময় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বলেন, ‘দল বর্তমানে হাইব্রিড নেতা দিয়ে ভরে গেছে। আগে দলকে হাইব্রিডমুক্ত করতে হবে। দলের দুর্দিনে যখন পার্টি অফিসে তালাবদ্ধ ছিল, তখন আমি বোদা থেকে এসে পার্টি অফিসের তালা খুলেছিলাম।’

তাঁর এ বক্তব্যের পর সভাস্থলে হট্টগোল শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়েন। প্রায় পাঁচ মিনিট ধরে এ পরিস্থিতি চলতে থাকে।

এ সময় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। পরে তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে আবার মতবিনিময় সভা শুরু হয়।

এই বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, ‘আমি একটি অনুষ্ঠানে রয়েছি। আপনার সঙ্গে পরে কথা হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ‘কীসের গন্ডগোল হয়েছে, গন্ডগোল হয়নি তো। মজিদকে জেলা পরিষদের প্রশাসক করায় এ নিয়ে ছেলেরা বক্তব্য রাখছে। এ নিয়ে একটু বাদ-বিবাদ হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত