ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৬৭২ জন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৮: ১০
ডেঙ্গু। প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭২ জন।

রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩ আগস্ট ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৬৭ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৮৮, খুলনায় ১৪০, ময়মনসিংহে ২৭, বরিশালে ৮৪, রাজশাহীতে ৫৭, রংপুরে ৫ এবং সিলেটে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি ২০২৬ সালে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৬১ জনের মৃত্যু হলো। একই সময়ে মোট ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০২৩ সালে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয় এবং সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন ও ১ হাজার ৭০৫ জন মারা যান। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্তের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয় এবং ২০২৫ সালে ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্তের মধ্যে ৪১৩ জন মারা যান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত