
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক সিটি মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৫ জুন) ফটিকছড়ি থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করে।
মামলায় ২ জনকে গ্রেপ্তার এবং মনজুরসহ বাকি ২৭ জনকে পলাতক দেখানো হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (৪ জুন) সকালে ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের আজিমনগরে নাজিরহাট-মাইজভান্ডার পাকা সড়কের ওপর মশাল মিছিল বের হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানার এসআই মো. জামাল হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা মশাল ফেলে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম সজিব (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং চারটি মশাল জব্দ করে পুলিশ।
এসআই জামাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাবেক মেয়র মনজুর আলম এবং ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ পলাতক অন্য আসামিদের নির্দেশ ও তত্ত্বাবধানে এই মিছিল করা হয়েছে।
পুলিশের দাবি, রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে এই মিছিল আয়োজন করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মনজুর আলমকে একাধিকবার কল করা হলেও তার কোনো সাড়া মেলেনি।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা বখতিয়ার সাঈদ ইরান, সাবরিনা চৌধুরী এবং উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে