স্ট্রিম প্রতিবেদক

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নাওয়াজ (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তৌফিক নাওয়াজ। তিনি কিডনি ও লিভারের নানা জটিলতাও ভুগছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেন।
বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন দীপু মনি। জুলাই অভ্যুত্থানের সময়কার একাধিক মামলার আসামি তিনি।
স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি বলেন, বুধবার মুন্সীঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে।
তবে দীপু মনির প্যারোলে ছাড়া পাওয়ার বিষয়টি জেলা প্রশাসকের আদেশের ওপর নির্ভর করছে।
এর আগে গত ২৭ মে স্বামীর অসুস্থতার কারণে তাঁর পক্ষে প্যারোলের আবেদন করেন তাদের মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। কিন্তু প্যারোল মেলেনি। ওই দিনই সর্বশেষ হুইল চেয়ারে করে কারাবন্দি স্ত্রীকে দেখতে যান তৌফিক নেওয়াজ।
তৌফিক নেওয়াজ জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

.png)

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, নাটোরের আসমা শাহীন, গাইবান্ধার
২২ মিনিট আগে
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে শহরের ঘিঞ্জি এলাকা নিউমার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলটিতে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রাথমিক ধারণা, এসি বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।
১ ঘণ্টা আগে
খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাসুম মিয়া (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৩টার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস সড়কে এই ঘটনা ঘটে। মাসুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামের আমির আলীর বড় ছেলে। লন্ডনে বসবাস করা মাসুম দেশটির নাগরিক।
১ ঘণ্টা আগে