স্ট্রিম ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন নিহত ও অন্তত আটজন দগ্ধ হয়েছেন। দেশটির গণমাধ্যম বলছে, নিহতরা সবাই বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতা এসে তিন তলা হোটেল শিখা ইনে উঠেছিলেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে শহরের ঘিঞ্জি এলাকা নিউমার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলটিতে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক ধারণা, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেননি। ফায়ার সার্ভিসের কর্মকর্তার জানান, আগুন লাগার খবরে তাদের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। পরে হোটেলে আটকে পড়া জীবিত ও লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, ধোঁয়ার কারণে দমকলকর্মীদের সিঁড়ি দিয়ে ওপরের তলায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। তাৎক্ষণিকভাবে ৯ মরদেহ পাওয়া গেছে। মৃত বাড়তে পারে বলে আশঙ্কা তাঁর।
ওই কর্মকর্তা বলেন, আটকে পড়াদের উদ্ধার এবং আগুন লাগার কারণ খুঁজে বের করাই আমাদের অগ্রাধিকার। আগুন নেভানো হয়েছে। এখন ভবন ঠান্ডা করার কাজ চলছে।
এই অগ্নিকাণ্ডের দুদিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমে র তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে আটজন নিহত হন। গত ১৭ আগস্ট ভোরে হোটেল বিদেষিণীর নিচতলায় যখন আগুন লাগে, বেশির ভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন।

.png)

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, নাটোরের আসমা শাহীন, গাইবান্ধার
১৮ মিনিট আগে
খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাসুম মিয়া (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৩টার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস সড়কে এই ঘটনা ঘটে। মাসুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামের আমির আলীর বড় ছেলে। লন্ডনে বসবাস করা মাসুম দেশটির নাগরিক।
১ ঘণ্টা আগে
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তৌফিক নাওয়াজ। তিনি কিডনি ও লিভারের নানা জটিলতাও ভুগছিলেন।
২ ঘণ্টা আগে