স্ট্রিম ডেস্ক

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাসুম মিয়া (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৩টার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস সড়কে এই ঘটনা ঘটে।
মাসুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামের আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকে লন্ডনে বসবাস করা মাসুম দেশটির নাগরিক।
এই ঘটনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ অনলাইনে প্রকশিত এক বিবৃতিতে জানিয়েছে, নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোডে রাতে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের সঙ্গে অ্যাম্বুলেন্স সার্ভিস ও এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরা হাজির হন। সেখানে একটি গাড়ির ভেতর থেকে মাসুমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরিবারের সদস্যদের সহায়তা দিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্তকাজ চালাচ্ছেন গোয়েন্দারা। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ড স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঠিক কী ঘটেছে, তা উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
ঘটনার উদ্দেশ্য কিংবা মাসুমকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল কিনা, সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি। কোনো প্রত্যক্ষদর্শী বা ঘটনার ভিডিও ফুটেজ থাকলে রেফারেন্স নম্বর ‘সিএডি ৭৯৭/১৮এইউজি’ উল্লেখ করে ১০১ নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
ড্যান হুইটেন বলেন, যেকোনো ছোট তথ্যও তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

.png)

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, নাটোরের আসমা শাহীন, গাইবান্ধার
২২ মিনিট আগে
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে শহরের ঘিঞ্জি এলাকা নিউমার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলটিতে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রাথমিক ধারণা, এসি বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।
১ ঘণ্টা আগে
খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তৌফিক নাওয়াজ। তিনি কিডনি ও লিভারের নানা জটিলতাও ভুগছিলেন।
২ ঘণ্টা আগে