স্ট্রিম প্রতিবেদক

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, নাটোরের আসমা শাহীন, গাইবান্ধার মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের রুহুল আমিনকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার এএনএম বজলুর রশীদকে বিভাগীয় কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মাঠ প্রশাসনের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলেও মঙ্গলবার রাতে তাদের জায়গায় নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়নি। কেন তাদের প্রত্যাহার করা হয়েছে, তা জানা যায়নি।

.png)
-2cc0a5-256x144.webp)
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় পুলিশ।
৫ মিনিট আগে
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে শহরের ঘিঞ্জি এলাকা নিউমার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলটিতে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রাথমিক ধারণা, এসি বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।
২ ঘণ্টা আগে
খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।