খুলনায় ছেলেধরা সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯: ২০
পিটিয়ে হত্যা। প্রতীকী ছবি

খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন তাকে আটক করে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজু শিকদার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

মারধরের ঘটনায় জড়িত দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজু নগরের আড়ংঘাটা থানা এলাকার রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশ থেকে একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এতে আশপাশের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন রাজুকে আটক করেন।

জিজ্ঞাসাবাদের সময় তাকে ছেলেধরা সন্দেহে মারধর করা হয়। পরে আশপাশের আরও লোকজন সেখানে জড়ো হয়ে তাকে পিটুনি দেন।

সহকারী পুলিশ কমিশনার বলেন, রাজুর সঙ্গে থাকা শিশুটি তার পরিচিত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় লোকজনের অনেকেই ঘটনাস্থল থেকে সরে যান।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

খুলনায় ছেলেধরা সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা