স্ট্রিম প্রতিবেদক

আগামী জুন-জুলাই পর্যন্ত ইউরিয়া সারের কোনও সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
সংসদে সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ‘বেসরকারিভাবে নন-ইউরিয়া সার আমদানি ২০২৬-২৭ অর্থবছর থেকে আর করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মানে নন-ইউরিয়া সার বোরো মৌসুমে শেষ হয়ে যাবে। কিন্তু এরপর সারের জোগান কোথা থেকে হবে?’
জবাবে প্রথমে ইউরিয়া সার নিয়ে কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের কাছে বর্তমানে যে পরিমাণ ইউরিয়া সারের মজুত আছে, তা দিয়ে আগামী জুন বা জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত অনায়াসেই চলবে। আমরা মূলত কাতার এবং সৌদি আরব থেকে সার আমদানি করি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কাতারে পাঠানো হয়েছে এবং আমদানির বিষয়ে ফলপ্রসূ আলোচনা চলছে।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধের কারণে কিছুটা জটিলতা তৈরি হলেও আমাদের তেলের ট্যাংক ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুতই সারের জাহাজগুলো চলে আসবে। ফলে সার নিয়ে বড় ধরনের কোনও সমস্যায় পড়তে হবে না।’
পরে নন-ইউরিয়া সার আমদানি বন্ধ প্রসঙ্গে কৃষিমন্ত্রী জানান, ইউরিয়া ছাড়া বাকি সারগুলো প্রাইভেট সেক্টরে আমদানি করা হয়। বিগত (আওয়ামী লীগ) সরকারের আমলে এই বেসরকারি আমদানিকে উৎসাহিত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আগে এটা জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) আমদানি হতো এবং গভর্নমেন্টের এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টগুলো ইম্পোর্ট করতো। এ ব্যাপারে আজও আমাদের কথা হয়েছে। আমরা আশা করছি, এই ব্যাপারে আমরা আলোচনা করব।’
আমিন উর রশিদ বলেন, ‘কৃষকের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে। দেশের মানুষের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে। অর্থনীতির জন্য যেটা সবচাইতে লাভবান হবে সেই পথে আমরা হাঁটবো এবং সেটাই দেশের জন্য কল্যাণকর হবে।’
এর আগে তারকা চিহ্নিত প্রশ্ন-৯৩ তে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন জানতে চান, সারা দেশে কৃষকদের বিনামূল্যে সার ও কৃষিপণ্য প্রদানের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। থাকলে তা কবে হতে চালু হবে। তাঁর প্রশ্নের উত্তরে সারাদেশে কৃষককে বিনামূল্যে সার কৃষিপণ্য বিতরণের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, ‘পরিকল্পনা না থাকলেও কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি কাজের সহায়তা লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে ২৬ লক্ষ্য মেট্রিকটন ইউরিয়া, ৯ লাখ ৫০ হাজার মেট্রিকটন টিএসপি, ১০ লাখ ৫০ হাজার মেট্রিকটন এমওপি এবং ১৬ লাখ ৮৫ হাজার মেট্রিকটন ডিএপি সার ভূর্তকি মূল্যে কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে। ২৫-২৬ অর্থবছরে মার্চ পর্যন্ত ১৬ হাজার ২৪০ কোটি টাকা কৃষি ভূর্তকি হিসেবে প্রদান করা হয়েছে।’

আদিবাসীদের বাংলাদেশের ‘ভূমিপুত্র’ উল্লেখ করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এ দেশের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অধিকার অন্য সব নাগরিকের মতোই সমান।
৬ মিনিট আগে
শুধু প্রধান সড়ক নয়, রাজধানীর অলিগলিতেও প্রাণ হাতে পথ চলতে হচ্ছে। কারণ, ঈদুল ফিতরের ছুটি শেষে নগরবাসী খুঁজে পাচ্ছেন না নর্দমার (ম্যানহোল) ঢাকনা। বিপদে পড়ছেন চালকেরাও। রাতে গাড়ি নিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
১৫ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশজুড়ে হওয়া শত শত মামলার তথ্য করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
১ ঘণ্টা আগে
ছোট্ট আরহামের জন্মের আগেই কিরগিজস্তানে পাড়ি জমান বাবা আবুল খায়ের (৪২)। তাই বাবাকে কখনও ছুয়ে দেখেনি সে। বাবা আবুল খায়েরেরও সন্তানকে দেখার তীব্র তৃষ্ণা। হাজার মাইল দূর থেকে সন্তানকে দেখার সেই তৃষ্ণা মেটে ভিডিও কলে।
১ ঘণ্টা আগে