স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গা থেকে আন্তঃজেলার পাঁচ রুটে শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা থেকে এই কর্মসূচি পালন করছে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ।
জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করেন চালক। সেখানে দায়িত্বে থাকা পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাঁকে ফিরিয়ে দেন। পরে ওই ইজিবাইকচালক সহযোগীদের নিয়ে আলুকদিয়া এলাকায় সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেয়।
অভিযোগ রয়েছে, এ সময় তারা বাসের চালক ও সুপারভাইজারকে মারধর ও জিম্মি করে রাখেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাসের চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার করতে হবে। মহাসড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। এর আগে আমরা কর্মসূচি থেকে সরব না।’

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের বৈঠক হতে পারে। আগামী নভেম্বরে তুরস্কে জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে যাবেন তারেক রহমান। আনাতালিয়ায় এই সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
২ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে