স্পোর্টস ডেস্ক

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাওউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। শুক্রবার (২৯ আগস্ট) রাতের এ গোলে ক্যারিয়ারের ৯৭৮তম গোলের দেখা পেলেন রোনালদো।
এর মধ্য দিয়ে পেশাদার ফুটবলে ১ হাজার গোলের অনন্য ইতিহাস গড়ার লক্ষ্যের আরও কাছে পৌঁছে গেলেন এই পর্তুগিজ তারকা। গত ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে চলতি মৌসুম শেষেই ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ফলে এই মৌসুমের শেষের আগেই ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আরও ২২ গোল।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও মাত্র ১১ মিনিটেই ধাক্কা খায় আল নাসর। আল তাওউনের মিডফিল্ডার বাসাম মোহাম্মদ আলহুরাইজির লক্ষ্যভেদে ১-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফরোয়ার্ড সাদিও মানের অ্যাসিস্ট থেকে মিডফিল্ডার সামু কস্তার গোলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে আল নাসর।
দ্বিতীয়ার্ধের মাত্র ৫ মিনিটের মাথায় ম্যাচের ভাগ্য গড়ে দেন রোনালদো। ডিফেন্ডার মোহামেদ সিমাকানের শটে দারুণভাবে পা ছুঁইয়ে জয়সূচক গোল নিশ্চিত করেন সিআর-সেভেন। লিগে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ধরে রাখা আল নাসরের হয়ে চলতি লিগ মৌসুমে এটি রোনালদোর দ্বিতীয় গোল।

.png)

জার্মান বুন্দেসলিগায় কিমিচ ও সাইবারির জোড়া অ্যাসিস্টে স্টুটগার্টকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঘরের মাঠে দাপুটে জয়ে নতুন মৌসুম শুরু করেছে বাভারিয়ানরা।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সফর শেষে শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে পেস বোলিং কোচ তালহা জুবায়ের জানান, অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে দেশ ছাড়ার আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল দল।
২ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগে রায়ান শেরকি ও আর্লিং হলান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কের এ ম্যাচে বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিটি।
৫ ঘণ্টা আগে
স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের ঘরের মাঠে জয় দিয়েই যাত্রা শুরু করল বার্সেলোনা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ঘরের মাঠ স্পটিফাই কাম্প ন্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
২৮ আগস্ট ২০২৬