স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক শিক্ষিকাকে (ডেমোনস্ট্রেটর) জুতা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। সেখানে পুলিশও মোতায়েন ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে কয়েকজন বসে আলাপ করছেন। একপর্যায়ে ওই নারী শিক্ষিকা এক ব্যক্তিকে চড় মারেন। এরপর ওই ব্যক্তি নারী শিক্ষিকাকে জুতা দিয়ে আঘাত করতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয় নিয়ে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁরা অফিসকক্ষে হামলা ও ভাঙচুর চালান। এ সময় জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী প্রকাশ্যে কলেজের শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে জুতা খুলে আঘাত করেন। অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা বাধা দিতে গেলে তাঁরাও হামলার শিকার হন। ঘটনাটি অধ্যক্ষের কক্ষেই ঘটে। সেখানে পুলিশ সদস্য উপস্থিত ছিলেন বলেও জানা যায়।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী।
ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। শিক্ষক ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আহত শিক্ষকেরা অভিযোগ করেন, আকবর আলীসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী এ হামলায় অংশ নেন। তাঁদের মধ্যে আফাজ আলী, শাহাদ আলী, জয়নাল আলী, এজদার আলী, রুস্তম আলী ও জামিনুর ইসলাম জয় উল্লেখযোগ্য।
অভিযুক্ত বিএনপি কর্মী শাহাদ আলী ঘটনার সত্যতা আংশিক স্বীকার করেন। তিনি বলেন, কলেজের শিক্ষিকা আলেয়া জনসম্মুখে প্রথমে তাঁর গায়ে হাত তোলেন। পরে তিনি স্যান্ডেল দিয়ে তাঁকে আঘাত করেন।
অন্যদিকে প্রদর্শক আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, পুকুরের টাকা নিয়ে তাঁরা অধ্যক্ষকে মারধর করছিলেন। প্রতিবাদ করায় তাঁকে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানো হয়েছে।
জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আগের দুর্নীতির হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। শিক্ষকদের পক্ষ থেকেই আগে হামলা করা হয়েছে।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন গ্রুপ তাঁর কাছে চাঁদা দাবি করছিল। কোনো পক্ষকে প্রশ্রয় না দেওয়ায় তিনি এ হামলার শিকার হয়েছেন।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সময় পুলিশের উপস্থিত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন।

ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রচারে সারা দেশে বিলবোর্ড স্থাপনের পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এতে ব্যয় ধরা হয়েছে ৪১২ কোটি টাকা।
১ few সেকেন্ড আগে
চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে ভিড়েছে আরও দুই জাহাজ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ও শুক্রবার ভোরে নোঙর করা এসব জাহাজে ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল এসেছে। এ ছাড়া আজ বিকেলে জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।
২৮ মিনিট আগে
পেটে তিন বেলা ভাত না জুটলেও নিয়ম করে অ্যান্টিবায়োটিক গিলতে হয় জেসমিন আক্তারকে। ১৩ বছর আগের রানা প্লাজা ট্র্যাজেডি তাঁর শরীর থেকে শুধু কর্মক্ষমতাই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে সংসারও।
১ ঘণ্টা আগে
রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানোর ঘটনায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।
১ ঘণ্টা আগে