স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের বোয়ালিয়া খাল এলাকায় অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব-১১ এর সদস্যরা। বাহিনীর তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত র্যাব সদস্যরা হলেন- কনস্টেবল ইব্রাহিম ও মাহি এবং ল্যান্সনায়েক নাজিবুর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সকালে র্যাব-১১ এর গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয় সদস্য সাদা পোশাকে বোয়ালিয়া খাল এলাকায় অভিযানে যান। ওই সময় স্থানীয় ‘সন্ত্রাসীরা’ ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করে। পরে তাঁদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন নারী জানান, ওই এলাকায় সকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে কিছু যুবককে ঘুরতে দেখেন। তারা বলছিল, ‘খালারা বাড়ির ভেতরে সরে যান।’ পরে ওই নারীরা অটোরিকশা নিয়ে সেখান থেকে চলে যান।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। অভিযান চলছে। শিগগির এ বিষয়ে ব্রিফিং করা হবে।’
কী অভিযান ছিল জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘র্যাব আলাদা একটি সংস্থা। তারা সেখানে কী অভিযানে ছিল সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

.png)

গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার দুপুর। গ্যাসের আশায় জামালপুর শহরের জাবেদ ফিলিং স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার চালকরা। কেউ স্টিয়ারিংয়ে মাথা রেখে, কেউ পাম্পের প্রাঙ্গণে শুয়ে সময় কাটাচ্ছেন। ময়মনসিংহ থেকে রোগী নিয়ে জামালপুরে আসা অ্যাম্বুলেন্স চালক আফজাল মি
১ ঘণ্টা আগে
দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই সময়ে সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সরকারের প
১ ঘণ্টা আগে
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক
১ ঘণ্টা আগে
চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
২ ঘণ্টা আগে