স্ট্রিম সংবাদদাতা

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় কক্সবাজার রুটের আরও দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
একই সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আজ মঙ্গলবার (৭ জুলাই) রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে।
আজ মঙ্গলবার রাতে জানালিহাট স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। ট্রেনে পানির সংকট দেখা দেওয়ায় যাত্রীরা ওয়াশরুম ব্যবহার করতে পারছিলেন না।
নেজাম উদ্দিন আরও জানান, রেললাইনে পানি জমে যাওয়ায় ‘প্রবাল এক্সপ্রেস’ চট্টগ্রাম স্টেশনের দিকে আসতে পারেনি। ট্রেনটি জানালিহাট স্টেশনে আটকে গেলে যাত্রীরা নিজ দায়িত্বে নেমে গন্তব্যের উদ্দেশে চলে যান।
তিনি বলেন, বৈরী আবহাওয়া ও রেলপথের পরিস্থিতির কারণে রাতে কক্সবাজার রুটের আরও দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।
এদিকে টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে রেলযোগাযোগেও।

.png)

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।
৩ ঘণ্টা আগে
এলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।
৪ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে