এনসিপির সমাবেশে বিস্ফোরণ
স্ট্রিম সংবাদদাতা

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে সন্দেহে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঢাকা জেলার দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি করার কথাও জানান এসপি।
এদিকে এই ঘটনায় রাতেই এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি, জুলাই যোদ্ধা ইউনুস আলী ও আজহারুল ইসলাম তামিম সাভার মডেল থানায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে শুরু হয়। সেখানে অনুষ্ঠান শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সাভারে যান। রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে নেতারা মঞ্চে থাকা অবস্থায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।
বিস্ফোরণের ঘণ্টাখানেকের মধ্যে ঘটনাস্থলে যান এসপি শামীমা পারভীন। পরে তিনি বলেন, পদযাত্রা কর্মসূচিতে আমাদের পুলিশ সদস্যরা ছিলেন। তাদের (এনসিপি নেতাদের) পাকিজা মোড় থেকে রিসিভ করে চারদিকে নিরাপত্তা দিয়ে এখানে নিয়ে আসা হয়। এরপর বক্তৃতা চলাকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত।
সাভার সার্কেলের এসপি ও থানার ওসি সমাবেশস্থলে ছিলেন জানিয়ে ঢাকার এসপি বলেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মঞ্চে নাহিদ, সারজিসসহ এনসিপির শীর্ষস্থানীয় যে নেতারা ছিলেন, তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে।
বিস্ফোরণের আগ দিয়ে বিদ্যুৎ চলে যাওয়াকে সন্দেহে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের অনেক বিষয় থাকে। কোনো কিছুই আমরা সন্দেহের বাইরে রাখি না। এই বিষয়টি গুরুত্বপূর্ণ। কেন ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। এরপরই বিস্ফোরণটা ঘটেছে। এই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখছি।
এ বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
তদন্ত কমিটির বিষয়ে ঢাকার এসপি বলেন, এই কমিটির প্রধান হবেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম। বাকি দুই সদস্য থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার ওসি নূর মোহাম্মদ। তারা তদন্তের স্বার্থে সদস্য বাড়াতে পারবেন।
এদিকে, সভা দেরিতে শুরু করা নিয়েও প্রশ্ন তোলেন এসপি শামীমা। তিনি বলেন, তারা (এনসিপি) আমাদের কাছে লিখিতভাবে জানায়, পদযাত্রা শেষে এখানে এসে বক্তব্য রাখবেন। উনারা সময় চেয়েছিলেন সন্ধ্যা ৬টার সময়। তখন আসবেন, বক্তব্য দেবেন। কিন্তু উনারা পৌনে ৯টার দিকে আসেন। তারপর বক্তব্য শুরু করেছেন।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
৩৩ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোনো মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবে না। একসঙ্গে বন্যায় যেসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের একাংশে গত কয়েক দিনের বৃষ্টিতেই ধস দেখা দিয়েছে। যান চলাচল শুরুর বছর না গড়াতেই ৯০০ কোটি টাকার সেতুর সড়কে গর্ত তৈরি হওয়ায় নির্মাণকাজ ও মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে।
৩ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে সমুদ্র বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে