স্ট্রিম প্রতিবেদক

সরকারি কর্মকর্তাদের বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এম আমিনুর রহমান শান্ত ও নিলুফা সুলতানা।
শুক্রবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তাদের মধ্যে নিলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অধিশাখার (২) একজন ব্যক্তিগত কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানায়, চক্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে আসছিল। গত বুধবার (২০ মে) রাতে রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে চক্রের মূল হোতা আমিনুর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অধিশাখা-২-এ কর্মরত ব্যক্তিগত কর্মকর্তা নিলুফা সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) কামরুল হাসান ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। সেখানে বলা হয়, একজন ব্যক্তি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ফোন করে কাঙ্ক্ষিত পদে বদলি ও পদোন্নতি দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন।
উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পদায়নের নামে এই চক্রটি মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেনের চেষ্টা চালাচ্ছিল। এমনকি মন্ত্রণালয়ের যেকোনো কাজ করিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে বলেও হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হচ্ছিল। অভিযোগ পাওয়ার পর ডিএমপি কমিশনারের নির্দেশে ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন দল অনুসন্ধানে নামে।
গোয়েন্দা পুলিশ জানায়, বুধবার রাতে রামপুরার বাসা থেকে আমিনুর রহমানকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মুঠোফোন ও সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুর অপরাধের কথা স্বীকার করেছেন। পরবর্তীতে তাঁর হোয়াটসঅ্যাপ বার্তা বিশ্লেষণ করে গোয়েন্দারা এই চক্রের ভেতরে থাকা অন্যতম সহযোগী নিলুফা সুলতানার সন্ধান পান। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিলুফাকেও গ্রেপ্তার করা হয়। এই চক্রের জড়িতদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতেও ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
২০ মিনিট আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে