স্ট্রিম প্রতিবেদক

দেশের নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে আগামী অক্টোবর থেকে সারা দেশে মাঠপর্যায়ে নতুন করে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সংসদকে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচিকে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বাস্তবায়ন করছে। এর মূল উদ্দেশ্য হলো প্রকৃত দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরাসরি সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা।
ফারজানা শারমিন বলেন, ইতিমধ্যে দেশের ৪৪টি জেলার ৫৫টি উপজেলায় তিন ধাপে পাইলট প্রকল্পের আওতায় প্রায় ৬৯ হাজার ৩৮৭ জন সুবিধাভোগীকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হয়েছে। পাইলট কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর এখন সারা দেশে পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রস্তুতি চলছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রতিটি উপজেলায় গড়ে অন্তত ৮ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে বলে জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। সংসদে তিনি বলেন, বর্তমানে দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহে সমন্বিত পরিবার শুমারি পরিচালিত হচ্ছে। প্রকৃত সুবিধাভোগী নির্বাচন নিশ্চিত করতে প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি এবং অটোমেটেড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ব্যবহার করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর কাছে অর্থ পাঠানো হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমবে, এবং প্রকৃত উপকারভোগীরা হয়রানির শিকার না হয়ে সরকারি সহায়তা পাবেন।
ফারজানা শারমিন বলেন, ২০২৬ অর্থবছরের মধ্যেই সারা দেশে প্রায় ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য যাচাইয়ে স্বেচ্ছাসেবক নিয়োগের কার্যক্রমও শুরু হয়েছে।

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে