স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে হঠাৎ অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, দুপুরের পর নতুন ভবনের তৃতীয় তলায় কয়েকজন নারী শ্রমিক হঠাৎ অতিরিক্ত ঘামতে শুরু করেন। পরে দ্বিতীয় তলার শ্রমিকদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দেয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। কয়েকজন শ্রমিক অচেতনও হয়ে পড়েন।
অসুস্থ শ্রমিকদের আদমজী ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রমিকদের অসুস্থতার সংখ্যা বাড়তে থাকায় রাত ৯টায় ছুটির কথা থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানা ছুটি দেওয়া হয়।
কারখানার শ্রমিক সোহাগ বলেন, দুপুরের পর এক নারী শ্রমিক হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। পরে তাকে হুইলচেয়ারে করে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে আরও কয়েকজন অসুস্থ বোধ করলে কর্তৃপক্ষ কারখানা তাদের ছুটি দিয়ে দেয়।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জিএম বিল্লাল হোসেন বলেন, ৭-৮ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আরও অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে। তবে কী কারণে অসুস্থতা হচ্ছে, তা আমরা নিশ্চিত হতে পারিনি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আদমজী ইপিজেডে বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে শ্রমিকরা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আমার এখানে প্রায় ২০ জন অসুস্থ রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।

.png)

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিন পর্যবেক্ষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকালে এই পরিদর্শন করেন তিনি।
২ ঘণ্টা আগে
‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা বা চিকিৎসাসেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার রোগী ও স্বজনদের অভিযোগ জানানো এবং প্রতিকার পেতে সহায়তা করবে প্লাটফর্মটি।
৩ ঘণ্টা আগে
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুকে দাফন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শেষনিদ্রায় শায়িত হন তিনি। তাঁর জানাজায় অংশ নেন জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানসহ কয়েকশ মানুষ।