স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিন পর্যবেক্ষণ করতে এ পরিদর্শনে যান।
শনিবার (২২ আগস্ট) বিকালে এই পরিদর্শনে মন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্য এবং সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন কক্ষ, পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মানের বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি ও কাজের পরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন।
মন্ত্রী থানায় সেবা নিতে নাগরিকদের অভিযোগগুলো দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে। নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়া নিজের সমস্যার কথা সরাসরি জানাতে পারেন, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

.png)

‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা বা চিকিৎসাসেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার রোগী ও স্বজনদের অভিযোগ জানানো এবং প্রতিকার পেতে সহায়তা করবে প্লাটফর্মটি।
১ ঘণ্টা আগে
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুকে দাফন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শেষনিদ্রায় শায়িত হন তিনি। তাঁর জানাজায় অংশ নেন জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানসহ কয়েকশ মানুষ।