কর্মস্থলে দীর্ঘ অনুপস্থিতি: এনবিআরের অফিস সহায়ক বরখাস্ত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২২: ৪৯
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: সংগৃহীত

দীর্ঘ অনুপস্থিতি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে কর্মস্থল ত্যাগের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিস সহায়ক মো. আবুল কালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) এনবিআরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আবুল কালামকে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে মূসক প্রশিক্ষণ ও পুরস্কার শাখায় পদায়ন করা হয়। পদায়নের প্রায় এক মাস পর তিনি যোগদান করেন, যোগদানের পর থেকেই অনুপস্থিত থাকতে শুরু করেন। তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে অধিকাংশ দিন এবং অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে মাঝে মাঝে উপস্থিত ছিলেন। পরবর্তীতে, ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে টানা কর্মস্থলে অনুপস্থিত থাকেন।

অনুমোদনহীন অনুপস্থিতির প্রেক্ষিতে গত ১০ মে তাঁর কাছে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও, তিনি কোনো জবাব দাখিল করেননি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মচারী ব্যক্তিগত শুনানির জন্য কোনো আবেদন করেননি। ১৫ জানুয়ারি থেকে ২১ মে (মামলা রুজু পর্যন্ত) এবং এরপর মে মাসে সকল কর্মদিবস, জুনে ১১ দিন, জুলাইয়ে ১২ দিন ও আগস্টে ১২ দিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত ছিলেন।

সার্বিক তদন্ত ও পর্যালোচনা শেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত