স্ট্রিম প্রতিবেদক

কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবন জামেলা টাওয়ারের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভবনটি থেকে ৪২ বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে ১২ তলা ভবনটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই রিপোর্ট লেখা (সকাল ১০টা ২৫ মিনিট) পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহজাহান শিকদার সাংবাদিকদের জানান, জামেলা টাওয়ারে নিচতলায় আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট কাজ করছে। এ সময় ভবন থেকে ৪২ জন বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদে সরানো হয়েছে।
তিনি আরও জানান, শুরুতে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
এই বিষয়ে ইন্সিডেন্ট কমান্ড পোস্টের সামনে শর্ট ব্রিফিং করবেন পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৭ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে