
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসেও বিশ্বকাপের ফাইনাল ঘিরে বহিরাগতদের প্রবেশে বিধিনিষেধ জারি হয়েছে।
রোববার (১৯ জুলাই) জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে বহিরাগত, স্টিকারবিহীন গাড়ি ও মোটরসাইকেল প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ১৯ জুলাই বিকেল ৫টা থেকে আগামীকাল ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময়ে ক্যাম্পাসে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেকোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা শুধু জাহাঙ্গীরনগর পরিবারই ফাইনাল খেলা উপভোগ করতে চাচ্ছি। তাই বহিরাগতদের প্রবেশ নিরুৎসাহিত করছি এবং এ ক্ষেত্রে শিক্ষার্থীসহ সকল অংশীজনের সহযোগিতা কামনা করছি।’
জাবি কেন্দ্রীয় খেলার মাঠ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন খেলার মাঠ এবং জাকসু ভবন প্রাঙ্গণে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলা চলাকালে বহিরাগতদের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হলো এবং শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে রাখতে বলা হয়েছে।
জবি প্রক্টর অধ্যাপক নাসির উদ্দীন বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি পুলিশ প্রশাসনও দায়িত্ব পালন করবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
.png)
-a772e5-256x144.webp)
ময়মনসিংহে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট যাত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আবারও বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে 'বিতর্কিত' ও 'অসচ্ছ' প্রক্রিয়ায় দুদকের নিয়োগ বাতিল করে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ দুর্নীতি দমন কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।
৭ ঘণ্টা আগে
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিলের ওপর স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে বিরোধী দলের সদস্যের ভূমিকা হিসেবে ‘সক্রিয় অংশগ্রহণ’ কথাটি রাখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদের চলতি অধিবেশনের কার্যপ্রণালী অনুযায়ী বিল তিনটি উপস্থাপন করা হয়। বিলগুলো হলো—‘সম্পত্তি হস্ত
৮ ঘণ্টা আগে